ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি কর্র্তৃপক্ষের পক্ষ থেকে ৩ ও ৪ আগস্ট ‘কেরানীগঞ্জে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ আবাসন কোম্পানির বিরুদ্ধে’ শিরোনামে দেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও তাদের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি। একই সঙ্গে সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, সংবাদে হরি কমল বিশ্বাস নামে একজন ব্যক্তি যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণরূপে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে, ম্যাক্সওয়েল ওয়েস্টার্ন সিটি কর্র্তৃপক্ষ কেরানীগঞ্জের দেউলী মৌজায় আইনানুযায়ী বৈধভাবে জমি ক্রয় করেছে। জমি রেজিস্ট্রেশন, দলিলপত্র, আরএস এবং সিএস রেকর্ডসহ সব বৈধ কাগজপত্র সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করে ক্রয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। হরি কমল বিশ্বাস কর্র্তৃক উল্লিখিত ‘জাল দলিল’, ‘অবৈধ অফিস নির্মাণ’, ‘দখল প্রক্রিয়া’Ñ এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিজ্ঞপ্তি
×
