খুলনায় দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড শটগানের গুলিসহ জয়নাল আবেদীন জনি (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (৬ আগস্ট) রাতে নগরীর পূর্ব বানিয়াখামার মেইনরোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জনি পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার আশরাফ আলীর ছেলে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনা, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী বুধবার রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় জনির ঘর থেকে দেশি তৈরি একটি পাইপগান ও ২ রাউন্ড শটগানের গুলি এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েম। এ ঘটনায় খুলনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৃত্তির জন্য এএসএসি উত্তীর্ণদের তথ্য চেয়ে নির্দেশনা
জুলাই ঘোষণাপত্রের নীরব প্রতিবাদ জানাতেই কক্সবাজার ভ্রমণ: হাসনাত