মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদরাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শামসুজ্জামান শাওন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরে শ্রীনগর উপজেলার হরপাড়ায় ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।
গ্রেপ্তার শাওন উপজেলা হরপাড়া গ্রামের হেলিপ্যাড এলাকার মৃধা ভিলা নামক বহুতল ভবনের ৬ তালার ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, ভবনের দ্বিতীয় তলায় একটি মাদরাসায় শিশুটি পড়াশোনা করে। মাদরাসা ছুটির পর শাওন শিশুটির মুখ চেপে ধরে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শাওনকে আটক করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে শুক্রবার মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
