রয়্যাল থিম্পু কলেজ উইমেনস ফুটবল ক্লাবের (আরটিসি ডব্লিউএফসি) হয়ে এরই মধ্যে ভুটানের নারী লিগে অভিষেক হয়েছে তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র এবং শাহেদা আক্তার রিপার। এবার তাদের সঙ্গে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার এবং স্বপ্না রানী। ২০২৫ এএফসি উইমেনস চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ভুটানের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই করবে আরটিসি উইমেনস।
আগামী ২৫ আগস্ট চাইনিজ তাইপের কাওহসিয়ুং অ্যাটাকার্স এফসির মুখোমুখি হবে ‘ডি’ গ্রুপে থাকা আরটিসি উইমেনস। এরপর ২৮ আগস্ট উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স এফসি এবং ৩১ আগস্ট লাওসের মাস্টার এফসির বিপক্ষে খেলবে দলটি। এটি তাদের দ্বিতীয় মহাদেশীয় আসর।
এই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। গত মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও সাবিনা খাতুন আরটিসি উইমেনের হয়ে খেলেছিলেন।
মেসির চেয়েও বেশি বিক্রি হচ্ছে সন হিউং মিনের জার্সি
রোনালদোর সঙ্গে বিচ্ছেদের ক্ষতিপূরণ চুক্তি জর্জিনার