এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু এর গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। 'ডি' গ্রুপে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসর। তাদের সঙ্গে একই গ্রুপে আছে ভারতের ক্লাব এফসি গোয়া। ফলে ভারতের মাঠে রোনালদোর খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে প্রতিটি দল হোম এবং অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে। অর্থাৎ, গোয়া দল সৌদি যাবে আল নাসরের মাঠে খেলতে, আবার সৌদি ক্লাবটিকেও ভারতের মাঠে খেলতে হবে। তবে রোনালদো ভারতের মাঠে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। রোনালদোর চুক্তির শর্ত অনুযায়ী সব অ্যাওয়ে ম্যাচে খেলতে তিনি বাধ্য নন। অনেক ক্ষেত্রে বিষয়টি নির্ভর করবে রোনালদোর ইচ্ছার ওপর।
যদি সবকিছু ঠিক থাকে, রোনালদোর অনুমতি থাকে এবং সেই সময় ইনজুরিতে না থাকেন তবে ভারতে খেলতে দেখা যাবে রোনালদোকে।
'ডি' গ্রুপে আরও আছে ইরাকের ক্লাব আল-জাওরাআ এসসি এবং তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলল।
দোন্নারুমায় নজর বিশ্বের এই সেরা ক্লাবটিরও
উইজডেনের শতাব্দী সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের