এশিয়া কাপের দলে ঠাঁই হলো না বাবর-রিজওয়ানের

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০১:২১ পিএম

বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়েই আফগানিস্তান, আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ এবং এশিয়া কাপের দল ঘোষণা করল পাকিস্তান। আজ রবিবার ঘোষিত ১৭ সদস্যের এই স্কোয়াডে অবশ্য সুযোগ হয়েছে পেসার শাহিন শাহ আফ্রিদির। নেতৃত্বে যথারীতি আছেন সালমান আলী আগা।

দীর্ঘদিন ধরেই বাবর আর রিজওয়ান কোনো ফরম্যাটেই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। টি-টোয়েন্টি দলে জায়গা হচ্ছে না অনেকদিন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও তারা ব্যর্থ। অনেকের মতে, এই দুজনের ক্যারিয়ার হয়তো শেষের পথে। 

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে আট দলের এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। 'এ' গ্রুপো পাকিস্তানের সঙ্গে আছে ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ত্রিদেশীয় সিরিজটি ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম (জুনিয়র), সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মীর্জা, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত