আমরা অবসরপ্রাপ্ত নাবিক, বাংলাদেশ নৌবাহিনী সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পারিবারিক মিলনমেলা-২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১৭ আগস্ট) ঢাকা সেনানিবাসের মিরপুর-১৪ এর দ্যা ডাইন হিল রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী সংগঠন ও ঢাকা জোনের প্রধান উপদেষ্টা অনারারী সাব লেফটেন্যান্ট আব্দুল মজিদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আমরা অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী ঢাকা জোনের সম্মানিত সভাপতি মো. সফিকুর রহমান সিজু।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে অবসরপ্রাপ্ত নৌ সদস্যগন উপস্থিত ছিলেন। অনেক দিন পর দেখা সাক্ষাতে সবাই বেশ আবেগ তাড়িত হয়ে পরেন এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে অসহায়, অর্থনৈতিক, অসুস্থ অবসরপ্রাপ্ত নৌ সদস্যদের সহযোগিতার করে আসছেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতা ও সেবার পরিধি বাড়ানো যায় তা নিয়ে একটি আলোচনা হয়। সেবামূলক কাজে আমরা অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী সংগঠনের সবাই প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আমরা অবসরপ্রাপ্ত নাবিক বাংলাদেশ নৌবাহিনী’ ঢাকা জোনের সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সেলিম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সেতু। পরিশেষে দায়িত্বপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার আবুল হাসান অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।
