ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:১০ পিএম

রাজধানীর ডেমরা সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পড়নে ছিল সাদা গেঞ্জি ও খয়েরি রঙের লুঙ্গি।

রবিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমরা আমুলিয়া মডেল টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, বিকেলে ট্রিপল নাইনের মাধ্যমে তারা খবর পান, আমুলিয়া মডেল টাউন প্রধান সড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন। তখন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির। 

তিনি জানান, কোন গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত