বেনাপোলে ইমিগ্রেশন ফরম জাল চক্রের ৪ সদস্য আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৪০ এএম

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের বহির্গমন জাল ফরমের মাধ্যমে প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছেন বন্দরের দায়িত্বে থাকা এপিবিএন সদস্যরা। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালসংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা যাত্রীদের কাছে প্রতারণার মাধ্যমে বহির্গমন বিভাগের জাল ফরম সরবরাহ করছিলেন।

আটককৃতরা হলেন আতিকুর রহমান, আলামিন শেখ, আনোয়ার হোসেন ও রুবেল হোসেন।

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, যাত্রীদের কাছ থেকে জাল ফরম সরবরাহের নামে জোর করে অর্থ আদায় করছিল। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনের বহির্গমন ফরম জালকারী চক্রের চার সদস্যকে আটক করেছেন এপিবিএন সদস্যরা। এখন আর ভারত গমনে বহির্গমন বিভাগের ফরম পূরণ করার প্রয়োজন হয় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত