ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা কমিটি এবং অধীনস্থ নবগঠিত হল কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন।
তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেশ এবং প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) শরীফ প্রধান শুভ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ও সংশ্লিষ্ট হল কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের কিছু বিষয়ে তথ্য গোপন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ ওঠায় বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সংসদকে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা হিসেবে তিন দিন নির্ধারণ করা হয়েছে। এই নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শিবচরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ইমাম নিহত