বিমানবাহিনী সতর্ক থাকলে মাইলস্টোন ট্র্যাজেডিটি দেখতে হতো না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। গতকাল সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ি চ-ালভোগ এলাকায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা অনেকেই অনেকের দোষ দেওয়ার চেষ্টা করছি। মূলত ঘনবসতি এলাকায় বিমানবাহিনী প্রশিক্ষণ কার্যক্রম চলমান না থাকলে এ ধরনের ঘটনা দেখতে হতো না। বিমান প্রশিক্ষণ চলবে, দুর্ঘটনাও ঘটবে, কিন্তু সেটি এত মর্মান্তিক দুর্ঘটনা হবে না। আমি দাবি জানাব তারা যেন ঘনবসতি এলাকায় বিমান প্রশিক্ষণ না দেয়।’ মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান মোস্তফা জামান।
তিনি বলেন, যে বাবা-মা তার সন্তান হারিয়েছেন একমাত্র তারাই তাদের যন্ত্রণা অনুভব করতে পারেন। তাদের সান্ত¡না দেওয়ার আর কোনো ভাষা আমার নেই। তবুও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র নেতারা মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা আহত নিহত হয়েছে তাদের বাসা-বাড়িতে আমরা গিয়েছি। তাদের সমবেদনা জানানোর জন্য।
