দৌলতখানে পুকুরে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:১৫ পিএম

ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. জিসান (৬) ও মুনতাহা (৫) নামের দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে তাদের নিজবাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত জিসান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে ও মুনতাহা একই এলাকার মো. নুরনবীর মেয়ে।

নিহত শিশু মুনতাহার বড় বোন জেরিন আক্তার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে জিসান ও মুনতাহা বাড়ির উঠানে খেলা করছিল। উঠানের পাশেই পুকুর থাকায় খেলার একপর্যায়ে মুনতাহা পুকুরে পড়ে যায়। পরে মুনতাহাকে উঠাতে গিয়ে জিসানও পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসমান অবস্থায় পান পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত