মজিবুর রহমান পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১১:৫০ পিএম

পরমাণুবিজ্ঞানী ড. মো. মজিবুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার আগে তিনি কমিশনের সদস্য (জীববিজ্ঞান) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ন্যাশনাল লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. মজিবুর রহমান ২০০৩ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব ল্যুভেন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৮ সালে জার্মানির ফ্রেডেরিখ-স্কিলার-ইউনিভার্সিটি অব জেনাতে আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশনের গবেষণা ফেলো হিসেবে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। এ পর্যন্ত দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৫০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মজীবনে তিনি দাপ্তরিক কাজে বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, থাইল্যান্ডসহ প্রায় ২০টির অধিক দেশ সফর করেন। মজিবুর রহমান বাংলাদেশ পরমাণু শক্তিবিজ্ঞানী সংঘের পরপর দুবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে কমিশন তথা বিজ্ঞানীদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত