ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০১:২৭ এএম

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ- কমিশনার মো. তালেবুর রহমান আজ এ তথ্য নিশ্চিত কওে বলেছেন, সোমবার (১৮ আগস্ট) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত