বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে হত্যাকা-ে চার আসামি রিমান্ডে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৪ এএম

রাজধানীর বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি হত্যা মামলায় চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেনÑ মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন ও আরাফাত ইসলাম ফাহিম। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ আসামিদের সাত দিনের রিমান্ডে আবেদন করেন।

গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় হত্যা মামলা করেন। ওইদিন ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব। এর আগে গত শনিবার আবদুল মালেক মুন্নার তিন দিন এবং মাকসুদুর রহমান হামজা নামে আরেক আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত