বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় পৌর মার্কেট প্রাঙ্গণে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমাদের জন্য আমরা, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বরগুনা নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ-বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনা সহযাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনাপ্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।
তাই, দ্রুত সময়ে সড়কটি চারলেনে উন্নীত করাসহ বাঁক অপসারণের দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারি জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারি ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপু, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ।
মসজিদ থেকে ছাগল তাড়ানোয় ইমামকে মারধর
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, হবে মে-জুনে