আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৫:৪৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-২ এর একটি দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু। এ সময় তার সঙ্গে ছিলেন,সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক আবুল হাসান ও জসিম উদ্দিন। 

অভিযান শেষে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু বলেন, “সম্প্রতি গণমাধ্যমগুলোর সংবাদের ভিত্তিতে হাসপাতালের বিভিন্ন সমস্যার বিষয়ে এই অভিযান চালানো হয়। আউটডোরের চিকিৎসকরা নিয়মের আগেই চলে যাওয়ার বিষয়ে সত্যতা পেয়েছি,তাছাড়া বাজেট সংকটের কারণে জেনারেটর এবং ব্যয়বহুল এক্সরে মেশিন বন্ধ রাখার বিষয়েও আমাদের জানিয়েছে। এ বিষয়ে লিখিত প্রতিবেদন তৈরি করে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।”

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “অভিযোগগুলোর মধ্যে কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে। আর কিছু বিষয় আমার জানা ছিল না, আজ অভিযানের মাধ্যমে জানতে পারলাম। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত