চৌদ্দগ্রামে সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক নারী সমাবেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩০ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘উন্নত তারুণ্য, বৈষম্যহীন রাষ্ট্র ও উন্নত নৈতিক জাতি গঠন, দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, ইভটিজিং ও গুজব বন্ধ এবং নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ’ শীর্ষক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং কুমিল্লা জেলা তথ্য অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।

কুমিল্লার জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহনাজ আক্তার এবং চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন।

বক্তারা বলেন, সমাজ থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তথ্যপ্রযুক্তির এই যুগে আদর্শ সমাজ গঠনে নারীদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই। পুরুষের পাশাপাশি নারীরাও পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধ দমনে ও আদর্শ রাষ্ট্র বিনির্মাণে নারীদের আরও সোচ্চার হতে হবে।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্টজন, সামাজিক সংগঠনের প্রতিনিধি, নারী সংগঠনের নেত্রী, নারী উদ্যোক্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত