সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পারকুল গয়হাট্টা গ্রামে চাঁদা না পেয়ে পুকুর দখলের চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় তারা বাঁধা দিলে পুকুর মালিকদের উপর হামলা ও মারপিট করে চাঁদাবাজরা। এতে পুকুর মালিক শাহীন আলী (৫৫) ও আব্দুস সাত্তার (৬৫) আহত হয়।
আহতদের উল্লাপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে এ হামলা ও মারপিটের ঘটনাটি ঘটেছে।
এ বিষয়ে পুকুর মালিক মো. মামুন রানা, আলী আহম্মদ, শাহীন আলী, সিদ্দিকুল ইসলাম ও আব্দুসস ছাত্তার বলেন, আমরা ৫জন মিলে ২০২৪ সালের ২৬ নভেম্বর পারকুল মৌজার ১০৮ জেএল নং ২৫-১০৩৭ খতিয়ানে ১২০০, ১২০১ ও ১২০২ দাগে ৯৬ শতাংশ পুকুর ভূমি প্রকৃত মালিকদের কাছে থেকে রেজিস্ট্রি দলিলমূলে ক্রয় করি। এরপর থেকেই জীবন ও তার সহযোগীরা আমাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত বুধবার সকালে ওই পুকুরে আমরা মাছ চাষের জন্য মাছের পোনা ছাড়তে গেলে ওই গ্রামের শামছুল আলম ভোলার ছেলে সোহেল রানা জীবনের নেতৃত্বে ৪/৫ জন যুবক পুকুরে গিয়ে চাঁদা দাবি করে। তাদের চাঁদা দিতে অস্বীকার করলে জীবন ও তার সহযোগীরা ওই পুকুর জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাঁধা দিলে তারা আমাদের উপর হামলা ও মারপিট শুরু করে। এতে আমাদের ২ মালিক আহত হয়েছে। পরে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ওই গ্রামের প্রধান হাফিজুর রহমান বলেন, ওইদিন সকালে ওই পুকুরের মালিক মামুন ও অন্য অংশীদাররা মাছের পোনা ছাড়তে গেলে তাদের উপর জীবন ও তার সহযোগীরা হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে উভয়পক্ষকে সরিয়ে দেয়। না হলে বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।
ডিসি মাসুদের ছাত্রের মুখ চেপে ধরা ছবি এআই দিয়ে তৈরি
শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের