চক‌রিয়ায় সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবলীগ নেতা নিহত 

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁশখালীর যুবলীগ‌নেতা মনসুর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে  দুর্ঘটনাটি সংঘ‌টিত হয়। 

এ ঘটনায় নোহা গা‌ড়ির চালক মো. আরিফ (৪০) সহ ৪ জন আহত হয়ে‌ছে ব‌লে খবর পাওয়া গেছে। নিহত মনসুর আলম বাঁশখালীর বৈলছ‌ড়ি ইউনিয়নের ৩নং ওয়া‌র্ডের মৃত র‌ফিক আহম‌দের পুত্র। সে উপ‌জেলা তাঁতী লী‌গের সা‌বেক সভাপ‌তি এবং যুবলী‌গের সদস‌্য ছিল। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চক‌রিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার পু‌লিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পা‌শে খা‌দে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজ নগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন। এরপর গুরুতর আহত মনসুর আলমকে চ‌মেক হাসপাতা‌লে নেওয়া হ‌লেও তার আগে মৃত‌্যু হয় ব‌লে স্বজ‌নেরা জানান।

ঘটনার ব‌্যপা‌রে নোহা গা‌ড়ির আহত চালক আরিফ জানান, জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে দু‌টি গা‌ড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পা‌শে নোহা ও কাভার্ডভ্যানটি উল্টে যায় ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত