যশোরের বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে মিজানুর রহমান সর্দার (৪৩) নামের এক বিএনপি কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃওরা।
আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান সর্দার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে। তিনি ছোট আচড়া গ্রামের ওয়ার্ড কমিটির নির্বাহী সদস্য ছিল বলে জানান বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান।
নিহতের ভাই খায়রুল সরদার জানান, আমার ভাইর সঙ্গে কারও শত্রুতা ছিল না। সে একটা কসাইয়ের দোকানে কাজ করে। প্রতিদিন মতো আজও কাজে যাওয়ার কথা ছিল। রাত তিনটার দিকে কে বা কারা তাকে ফোনে করে ডাকলে তিনি ঘরের বাহিরে বের হন। পরে দেখি গেটের ভেতরে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃওরা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা তাকে কেন গলা কেটে হত্যা করেছে এটা তদন্ত না করে বলা সম্ভব না। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফের চাকরি হারালেন হোসে মরিনহো