ভূমিধসে জম্মু কাশ্মীরে আরও ১১ জনের মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১২:৫৬ এএম

ভূমিধস ও মেঘভাঙা বৃষ্টিতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রিয়াসি ও রামবান জেলায় এক পরিবারের ৭ সদস্যসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শনিবার এনডিটিভি জানিয়েছে, রিয়াসির মাহোরে এলাকার বাদার গ্রামে ভূমিধসের ঘটনায় ৩৮ বছর বয়সী নাজির আহমেদের বাড়ি ধসে পড়ে; পরে কাদা ও জঞ্জালের নিচ থেকে নাজির, তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পৃথক এক ঘটনায় রামবান জেলার রাজগড় গ্রামে একটি স্কুলে মেঘভাঙা বৃষ্টির আঘাতের পর সৃষ্ট হঠাৎ বন্যা ও ভূমিধস পাঁচজনকে ভাসিয়ে নেয় ও একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে ওম রাজ, বিদ্যা দেবী, দ্বারকানাথ ও অনামা একজনের মৃতদেহ পাওয়া যায়।

ভারতের জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ড গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টিপাত, হুটহাট প্রবল বৃষ্টি এবং বন্যার সাক্ষী হয়েছে। বৃষ্টি-বন্যায় বিভিন্ন স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন রাস্তাঘাট ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হচ্ছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভেগান্তির মাত্রা চরম আকার ধারণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত