আগামী সেপ্টেম্বরেই বেবিচকের প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেনের মেয়াদ শেষ হতে চলেছে। এ সময়কে কেন্দ্র করে বেবিচক জুড়ে শুরু হয়েছে পরবর্তী প্রধান প্রকৌশলী কে হবেন তা নিয়েই নানা জল্পনা।
বিবাদ আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জেষ্ঠতা লঙ্ঘনের ঘটনা। সূত্রের খবর, গতবার প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়ার সময় জেষ্ঠতা অমান্য করা হয়েছিল। একই ধরনের অভিযোগ আগেও উঠেছে। এবারও প্রধান বিষয় হিসেবে দেখা হচ্ছে—নির্বাচন প্রক্রিয়ায় জেষ্ঠতা এবং মেধা কতটুকু গুরুত্ব পাবে।
প্রধান আলোচ্য ব্যক্তি শহিদুল আফরোজ, যিনি বেবিচকের সর্বোচ্চ অভিজ্ঞ প্রকৌশলীর মর্যাদা রাখেন। নানা সময়ে অভিযোগ দায়ের করা হলেও সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরও তাকে বর্তমানে ওএসডি (অফিসে স্থগিত) অবস্থায় রাখা হয়েছে।
সূত্র জানায়, চলতি বছরের ৭ মার্চ মো. জাকারিয়া হোসেনকে প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় সবচেয়ে অভিজ্ঞ ও দক্ষ হিসেবে শহিদুল আফরোজের নাম শীর্ষে আলোচনায় ছিল।
এর আগেও, গত ২৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনার তদন্ত চলাকালীন হাবিবুর রহমানকে প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা জেষ্ঠতার লঙ্ঘন হিসেবে দেখা হয়েছিল। তখনও শহিদুল আফরোজ প্রধান প্রকৌশলী পদে আলোচনার প্রধান প্রার্থী ছিলেন।
বর্তমানে জাকারিয়া হোসেনের মেয়াদ শেষ হতে চলায় আবারো শহিদুল আফরোজের নাম আলোচনায় এসেছে। তবে তিনি এখনও ওএসডি অবস্থায় রয়েছেন। বেবিচকের কর্মী ও কর্মকর্তারা বলছেন, তাকে অন্যায়ভাবে ওএসডি করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলকভাবে শহিদুল আফরোজকে ওএসডি রাখা হয়েছে। জেনারেটর কান্ড এবং দুদুকের হাওয়াই মামলায় তাকে জড়ানো হয়েছে। এ ঘটনায় বেবিচকে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এক কর্মকর্তা বলেন, ‘বিনা কারণে শহিদুল আফরোজকে ওএসডি করা হয়েছে। প্রায় দশ মাস তিনি বেবিচকের রুটিন মাফিক প্রধান প্রকৌশলী ছিলেন। এবার তাকে প্রধান প্রকৌশলী করার ক্ষেত্রে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে।’
কর্মকর্তারা আরও দাবি করেন, দুইবার ওএসডি, সাজানো মামলায় অভিযুক্ত এবং বারবার হয়রানির শিকার মোস্ট সিনিয়র প্রকৌশী শহিদুল আফরোজকে পুনরায় প্রধান প্রকৌশলী করা হলে তিনি শেষ সময়ে বেবিচককে তার মনন, মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা উজাড় করে দিয়ে যেতে পারবেন। এতে দেশের স্বার্থ ও জাতির উপকার হবে, এবং তার প্রতি মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হবে।
মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: চবির সব পরীক্ষা স্থগিত
এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট