নারায়ণগঞ্জে হাবিব হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার ২ 

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে কুড়িপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে হাবিব নামের এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধারের মামলায় জড়িত সন্দেহে ২ যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই নারায়ণগঞ্জ জেলার একটি টিম। রবিবার (৩১ আগস্ট) বিকেলে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে হাজির করা হলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

নিহত হাবিবুর রহমান (২৮) সোনারগাঁয়ে কাঁচপুর মধ্যপাড়া এলাকার মো. চাঁন মিয়ার পুত্র। 

গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁয়ের কাঁচপুরের গোলজার হোসেন ও মো. মোজাম্মেল হোসেন।  

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, গত ২৫ আগস্ট যুবক হাবিবুর রহমান নিখোঁজ হয়। গত ২৭ আগস্ট শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন মরদেহটি ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা ফিরোজা বেগম বাদি হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩০ আগস্ট রাতে গোলজার হোসেন ও মো. মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে জিজ্ঞাসাবাদে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত