মুন্সীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার রেলওয়ে আন্ডারপাসের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স অনুমান ৪০ থেকে ৪৫ বছর। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ রেলওয়ে পুলিশের
কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত