মেহেরপুরে বিদেশি পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

মেহেরপুরের গাংনীতে যৌথবাহিনীর হাতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক বিএনপি নেতা আটক হয়েছে।  

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার সময় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ সিপিসি-৩, মেহেরপুর কোম্পানির একটি দল তার নিজ বাড়িতে গাংনী সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে বাড়ি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।   

আটক গোলাম মোস্তফা ডাকু গাংনী পৌরসভার ৫ নং ওয়ার্ড চৌগাছা গ্রামের ভিটা পাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ কোম্পানি কমান্ডারের কার্যালয় ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ কমান্ডার লেফটেনেন্ট ওয়াহিদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, বিএনপি নেতা গোলাম মোস্তফা ডাকু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন।

এ প্রসঙ্গে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন- শুনেছি আটক ডাকু একসময় বিএনপি করতেন। দলের সঙ্গে এখনো তার সম্পৃক্ততা থাকলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত