শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভেনিস চলচ্চিত্র উৎসবের আয়োজকবৃন্দ। তোপের মুখে পড়ার ভয়ে নিজের সিনেমা নিয়ে উৎসবে যাওয়ার পরিকল্পনা স্থগিত করেন ইসরায়েলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের আকাশজুড়ে প্রতিধ্বনিত হয়েছে যুদ্ধবিরোধী স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা হাজারো মানুষ একত্রিত হয়েছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবকে ঘিরে।
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যুর বাইরের রাস্তায় ‘ফ্রি প্যালেস্টাইন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠছে চারপাশ। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থী, সমাজকর্মী, সাংস্কৃতিক সংগঠক, মানবাধিকার কর্মী ও গণমাধ্যমকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।
এক বিবৃতিতে বলা হয়, ‘গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী ক্যাম্প কোথাও বোমাবর্ষণ থেকে রেহাই নেই। খাদ্য, পানি, ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিক ও চিকিৎসকদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই বর্বরতায় পশ্চিমা দেশগুলো প্রত্যক্ষ সহযোগিতা করে যাচ্ছে অস্ত্র, অর্থনীতি ও কূটনীতি দিয়ে। যা খুবই নিন্দনীয়।’
উৎসব শুরুর আগেই ফিলিস্তিনপন্থী অবস্থান নিয়ে ভেনিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ শিল্পী ও নির্মাতা। তারা স্পষ্টভাবে অনুরোধ করেছিলেন, যেন গাল গ্যাদত, জেরার্ড বাটলারের মতো ইসরায়েলপন্থী তারকাদের আমন্ত্রণ জানানো না হয়।
গত বছরও ভেনিস উৎসবে ফিলিস্তিনপন্থী প্রতিবাদ হয়েছিল। সে সময় প্রতিবাদকারীরা পুলিশের বাধা টপকে রেড কার্পেটে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এবারের আয়োজনেও সেই প্রতিবাদের ধারা আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে ফিরে এসেছে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
টেকনাফের মাদক কারবারি ইয়াবাসহ গ্রেপ্তার
ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান, জরুরি সহায়তা চাইলো উদ্ধারকারীরা