ঢাকার কেরানীগঞ্জ এলাকায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে রুবেল নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ডাদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্কের শুনানি নিয়ে গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। রায়ে আসামি রুবেলকে এ সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদন্ড দিয়েছে আদালত যা আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভুক্তভোগীকে দেওয়ার ব্যবস্থা করতে ঢাকার জেলা প্রশাসনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি রুবেল আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর কেরানীগঞ্জ এলাকার ভাড়া বাসায় ধর্ষণ করেন। ২১ অক্টোবর ভুক্তভোগীর নানী কেরানীগঞ্জ মডেল থানায় রুবেলকে আসামি মামলা করেন। ২০১৯ সালে রুবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
