হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে আসা ছবি ডাউনলোডে বিপদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

বর্তমান সময়ে আমাদের জীবন সোশ্যাল মিডিয়া ওপর নির্ভরশীল হয়ে উঠছে। এর অংশ হিসেবে অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তবে জনপ্রিয় এই অ্যাপটিতে অনেকে প্রতারণা ও জালিয়াতির স্বীকার হচ্ছেন।

সম্প্রতি এক নতুন ধরনের জালিয়াতির কথা প্রকাশ্যে এসেছে। সেই পন্থার নাম 'হোয়াটসঅ্যাপ স্ক্যাম ইমেজ'। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে জালিয়াতির ছক কষছে প্রতারকেরা। কী এই স্ক্যাম?

অচেনা নম্বর থেকে আপনার ফোনে হয়তো কোনও ছবি এল। অসাবধনতা বা কৌতূহলের বশে যদি সেই ছবি ডাউনলোড হয়ে যায়, তা হলে আপনি বিপদে পড়বেন। চোখের নিমেষে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাবে।

আসলে যে ছবিটি পাঠানো হয়, তার ফাইলের ভেতরে ম্যালঅয়্যার লুকোনোর জন্য ‘স্টেগানোগ্রাফি’ নামক একটি কৌশল ব্যবহার করে জালিয়াতেরা। গ্রাহক ছবিটি ডাউনলোড করলে বা খুললে ম্যালঅয়্যারটি নিজে থেকেই ফোনে ইনস্টল হয়ে যায়।

শুধু ছবি না, স্টেগানোগ্রাফি ব্যবহার করে সাধারণ মেসেজ, ছবি, ভিডিও বা অডিওর মাধ্যমেও যে কোনও মানুষের ফোনে ম্যালঅয়্যার পাঠানো যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত