সোনার বাংলা ফাউন্ডেশন ও ডিএনসিসির চুক্তি

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ এএম

কিডনি রোগে আক্রান্ত রোগীদের স্বল্প মূল্যে ডায়ালাইসিস সুবিধা নিশ্চিত করতে ‘সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশ’-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল মঙ্গলবার গুলশানের নগর ভবনের সম্মেলন কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়।

ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান (অ.দা.) এবং সোনার বাংলা ফাউন্ডেশনের পক্ষে কান্ট্রি ডিরেক্টর ও সিওও মো. আসাদুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল। তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার বন্ধুদের নিঃস্বার্থ উদ্যোগ ও প্রবাসীদের উদার সহায়তায় ফাউন্ডেশনটি চিকিৎসা খাতে কার্যকর অবদান রাখছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত