প্রায় তিন বছর পর আবার জুটি বাধলেন দুই জগতের দুই জনপ্রিয় তারকা তাহসান খান ও বিদ্যা সিনহা মিম। কোনো সিনেমা, ওটিটি কিংবা নাটকের কাজে নয়। বিজ্ঞাপনের কাজ শুরু করেছেন তারা। বিজ্ঞাপনটির নির্মাতা আশিকুর মাহবুব।
মিম বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে বান্নাহ ও হিমি ভাইয়ের পরিচালনায় নাটকের কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। কখন যে তিনটি বছর চলে গেছে বুঝতেই পারিনি। আমরা এখন একটি বিজ্ঞাপনের কাজ করছি। বিজ্ঞাপনটির কনসেপ্টটা সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন। চলতি মাসেই প্রচারে আসবে বিজ্ঞাপনটি।’
এদিকে সংগীতজীবনের রজতজয়ন্তী উপলক্ষে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তাহসান খান। আর মিম নতুন সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
পাকিস্তানকে হারিয়ে সাকিবের রেকর্ড ছুঁলেন নবি
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সন্ত্রাসী সুমন ঢাকায় গ্রেপ্তার