ব্র্যাক ব্যাংকের এমডি হলেন তারেক রেফাত উল্লাহ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে তারেক রেফাত উল্লাহ খানকে নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার থেকে এ নিয়োগ কার্যকর হয়। তারেক গত ২৭ মে থেকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে উদ্ভাবন, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও প্রতিষ্ঠানের ট্রান্সফরমেশনে অবদানের স্বীকৃতি হিসেবে গত এপ্রিলে তাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, ‘ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পজিশনের জন্য তারেক রেফাত উল্লাহ খানই আদর্শ লিডার, যিনি ব্যাংকটিকে আগামীর প্রবৃদ্ধিতে নেতৃত্ব দেবেন। তার ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও বেশি আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান করে গড়ে তুলবে যার ইতিবাচক প্রভাব পড়বে গ্রাহকদের জীবনে, ব্যাংকিং খাতে, সমাজে ও দেশে।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত