জামালপুরের বকশীগঞ্জে মোটরের নতুন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বদিউজ্জামান (৫২) সাবেক নৌ বাহিনী সদস্যের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে পৌর এলাকার টিকরকান্দি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বদিউজ্জামান টিকরকান্দি গ্রামের মৃত শমসের বেপারীর ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, নৌ বাহিনীর সদস্য বদিউজ্জামান নিজের বাড়িতে মোটরের নতুন সংযোগ নেওয়ার জন্য কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ সময় বাড়ির লোকজন আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাগাতিপাড়ায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা