মিয়ানমার

জান্তার নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য চীনকে আহ্বান জানালো বেসামরিক সরকার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

মিয়ানমারের বেসামরিক সরকার (এনইউজি) জান্তা এবং তার পরিকল্পিত নির্বাচনের প্রতি সমর্থন প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের জন্য চীনা পর্যবেক্ষকদের জান্তার অনুরোধ প্রত্যাখ্যান করার জন্য বেইজিংকে আহ্বান জানান তারা।

এনইউজি-র পররাষ্ট্রমন্ত্রী ড জিন মার অং চীন সরকারকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। যাতে তারা জান্তা প্রধান মিন অং হ্লাইংকে মিয়ানমারের রাষ্ট্রপতি হিসাবে উল্লেখ করা বন্ধ করতে বলেন।

পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন যে, চীনে মিন অং হ্লাইংকে আতিথ্য দেওয়ার সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে "দীর্ঘস্থায়ী বন্ধুত্ব" ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে।

তিনি বলেন, মিন অং হ্লাইং-এর অধীনে জান্তার নৃশংস শাসন মিয়ানমারের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, প্রায় অর্ধেক জনসংখ্যাকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে এবং বিদেশী বিনিয়োগকে দূরে সরিয়ে দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে যে, ২০২০ সালে নেওয়া  চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর (সিএমইসি) সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলি জান্তার কর্মকাণ্ডের কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

চীনের আমন্ত্রণে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের বিজয় স্মরণে সামরিক কুচকাওয়াজে মিন অং হ্লাইং-এর যোগদানের পর এই চিঠিটি পাঠানো হয়েছে। এই অনুষ্ঠানে তিনি প্রায় ২০টি দেশের নেতাদের সাথে যোগ দিয়েছিলেন, যার মধ্যে ছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার কিম জং উনের মতো নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত