ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ হাসান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯। পরে তার দেওয়া তথ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের বাড়ি থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আজ শুক্রবার দুপুরে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে বায়েক এলাকায় অভিযান চালানোর সময় প্লাস্টিকের বস্তাসহ দেউস গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসানকে আটক করা হয়। তখন প্লাস্টিকের বস্তায় চার কেজি গাঁজা পাওয়া যায়। পরে তার দেওয়া স্বীকারোক্তিমতে বাড়িতে অভিযান চালিয়ে শোবারঘর থেকে ১১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে হাসানকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।
