চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (কেজিডিসিএল) জাতীয় শ্রমিক লীগ থেকে রাতারাতি শ্রমিকদল নেতা বনে যাওয়া সেই শরিফুল ইসলামের অন্যতম সহযোগী মুক্তার হোসেনকে আটক করেছে সীতাকুণ্ড থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফৌজদারহাট এলাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
সূত্রটি জানায়, আটকের পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অ্যান্দোলনের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মুক্তার হোসেন কেজিডিসিএল'র জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ছিলেন। গতবছর ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শরিফুল ইসলামসহ এ মুক্তার হোসেন রাতারাতি শ্রমিক দল নেতা বনে যান।
কেজিডিসিএল সূত্রমতে, গতবছর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে কেজিডিসিএলের সিবিএ কার্যালয়ে শুরু হয় রংবদলের খেলা। আগে যারা শ্রমিক লীগের ব্যানারে সক্রিয় ছিলেন তাদের একজন এই মুক্তার হোসেন।
