মেয়াদোত্তীর্ণ বীজ বেশি দামে সার বিক্রির দায়ে জরিমানা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ এএম

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ফসলের মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, অতিরিক্ত মূল্যে সার বিক্রি ও ভাউচার প্রদান না করাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় ২ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে শহরের নতুন বাজার মেসার্স বিপ্লব ট্রেডার্স ও ঢাকা রোডে মেসার্স অজয় বীজ ভা-ার নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। তিনি জানান, নতুন বাজারে মেসার্স বিপ্লব ট্রেডার্স থেকে ধান-সবজিসহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ ও মেয়াদহীন বীজ জব্দ করা হয়। বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব কুমার বালাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স অজয় বীজ ভা-ারে ৩২৫০ টাকা কেজি পেঁয়াজ বীজ কিনে ৯ হাজার টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় মালিক বাবুল সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত