কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানা গেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১১টায় ওদেরকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। তিনি লোক প্রশাসন বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী। তার মায়ের নাম তাহমিন বেগম।
বুধবার রাত ১১টায় ৯৯৯ এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে মরদেহ মর্গে নিয়ে আসে।
প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, আমরা খোঁজ খবর নিয়ে তারপর দেখবো কি ব্যবস্থা নেওয়া যায়।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, আমরা ফোন পেয়ে সেখানে যায়। মরদেহ মর্গে আছে। এখনো কেউ অভিযোগ দেয়নি। আমরা তদন্ত করে ব্যবস্থা নিব।
ভ্যান পার্সিকে ছাড়িয়ে ডিপের রেকর্ড গোল
মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিল স্পেন