ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। রবিবার রাতে শারজায় আফগানিস্তান ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৬ রানে অলআউট হয়।
ম্যাচটি চলাকালীন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেসার ওয়াসিম আকরামের একটি টুইট সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে।
আকরাম প্রথমে লিখেন, 'কি হচ্ছে? ১৪০ রানের লক্ষ্য থাকলে কেন পার্ট-টাইম বোলাররা সিমিং উইকেটে বোলিং করছে?' তবে ম্যাচজুড়ে দেখা গেছে স্পিনারদের দাপট।
স্পিনার মোহাম্মদ নাওয়াজ নেন ১৯ রানে ৫ উইকেট। হ্যাটট্রিকও করেন নাওয়াজ। আরেক স্পিনার সুফিয়ান মুকিম ৯ রানে নেন ২ উইকেট। আবরার আহমেদ ১৭ রানে নেন দুটি উইকেট।
পাকিস্তান ম্যাচ জেতার পর আকরাম আবার টুইট করে পাকিস্তানের স্পিনারদের প্রশংসা করেন। তিনি লেখেন, 'বিতর্ক শেষ, এখন আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি। স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স।'
তবে আকরামের এমন উই-টার্ন নিয়ে রসিকতায় মজেছেন নেটিজেনরা।
ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ার বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল
তুরস্কে পাসপোর্ট হারিয়ে বিপাকে ইয়ামাল, কিভাবে দেশে ফিরবেন!