পূজায় জয়ার পরিকল্পনা

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। গত কয়েক বছরের মতো এবারও কলকাতার পূজা মণ্ডপগুলোতে দেখা মিলবে দুই বাংলায় সমান সমাদৃত তারকা জয়া আহসানের। এই অভিনেত্রী বলেন, ‘পূজা বললে একটাই নাম মনে পড়ে, আর সেটা হলো কলকাতা। আমার এবারের পূজার প্ল্যান কলকাতাতেই। ওটাই আমার দ্বিতীয় বাড়ি। এবার কলকাতাতেই থাকছি। একটু কাজ, একটু ঘোরাঘুরি, সব কিছু নিয়েই আশা করছি সময়টা ভালোই কাটবে।’  

দুর্গাপূজা উপলক্ষে সবাইকে শারদীয়ার  অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন জয়া আহসান বলেন,  ‘পূজার সময় কলকাতাকে খুব মিস করি। এমনিতেও কলকাতা এখন আমার দ্বিতীয় বাড়ি। তাই পূজার সময় এখানেই কাটাতে বেশি ভালোবাসি।’ 

প্রসঙ্গত. কলকাতার সিনেমায় অভিনয় করে জয়া আহসান যেমন দর্শক ও সুধী মহলের ভূয়সী প্রশংসা অর্জন করছেন, তেমনি প্রতিবছরেই একাধিকবার বগলদাবা করে নিচ্ছেন সেখানকার সেরা অভিনেত্রীর পুরস্কার। বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দি সিনেমাতে অভিনয় করেও মুগ্ধ করেছেন দর্শককে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত