দুবাইয়ে আজ শুক্রবার ওমানের বিপক্ষে এশিয়া কাপের অভিযান শুরু করতে যাচ্ছে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচের আগে লেফট-আর্মার স্পিনার মোহাম্মদ নওয়াজকে ‘বিশ্বের সেরা স্পিনার’ হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান ক্রিকেট দলের কোচ মাইক হেসন। একইসঙ্গে তিনি বলেছেন, অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতিতে দলের ব্যাটিং লাইন-আপ ক্রমাগত উন্নতি করছে।
এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানকে ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছে পাকিস্তান। হেসন বলেন, ‘আমাদের ব্যাটিং লাইনাপ ক্রমেই বিকশিত হচ্ছে। অনেক খেলোয়াড়ের রয়েছে যারা নিজেদের দিনে ম্যাচ জেতাতে পারে, তবে এখনও তাদের ধারাবাহিকতা আসেনি। আমাদের লক্ষ্য হলো, পরিস্থিতি বুঝে ব্যাটিং ইউনিটের সঠিক সিদ্ধান্ত নেওয়া।’
মূলতঃ ব্যাটিং নিয়ে কাজ করা হেসন বোলারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট। বিশেষ করে স্পিনারদের পারফরম্যান্স তাকে খুবই খুশি করেছে। লেফট-আর্মার মোহাম্মদ নওয়াজ সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এবং ফাইনালে ৫ উইকেটের জয়ে করেছেন হ্যাটট্রিক। তার সঙ্গে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন।
দলের স্পিন আক্রমণ নিয়ে হেসন বলেন, ‘আমাদের দলে পাঁচজন স্পিনার আছে। মোহাম্মদ নওয়াজ বিশ্বের সেরা স্পিনার। এছাড়া আবরার, সুফিয়ানও দুর্দান্ত পারফরম্যান্স করছে। সাইম আইয়ুব এখন বিশ্বের সেরা ১০ অল-রাউন্ডারের একজন। আমরা ধাপে ধাপে উন্নতি করতে চাই এবং অতিরিক্ত চাপ নিচ্ছি না। আমরা চ্যালেঞ্জ নিতে জানি এবং সেটা মোকাবেলা করতে প্রস্তুত।’
রান রেট বাড়ানোর চেয়ে ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ: হৃদয়
‘হংকংয়ের সঙ্গে ভয়ে ভয়ে খেলেছে বাংলাদেশ’ -বললেন ভারতীয় ক্রিকেটার
বিশ্বকাপ টিকিট: আয়োজকদের পরই সর্বোচ্চ চাহিদা আর্জেন্টিনার