সিরাজগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

সিরাজগঞ্জ শহরে মোটরসাইকেল দুর্ঘটনায় পরিমল চন্দ্র ঘোষ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শহরের নিউমার্কেট ও পুলিশ লাইন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিমল চন্দ্র ঘোষ (৫৭) পাবনার বেড়া উপজেলার মালদাপাড়ার পরেশ চন্দ্র ঘোষের ছেলে। সিরাজগঞ্জ পুলিশ লাইনে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এসআই পরিমল পুলিশ লাইন থেকে মোটরসাইকেল যোগে পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি শহরের নিউমার্কেট এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই পরিমল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও পরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।  

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত