আপ বাংলাদেশ-এর খুলনা জেলা কমিটির আত্নপ্রকাশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তন ও সামাজিক চুক্তির পুনর্বহালের মাধ্যমে বৈষম্যহীন সমৃদ্ধ খুলনা গড়ার লক্ষ্যে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর খুলনা জেলা আহবায়ক কমিটির আত্নপ্রকাশ ঘটেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি আত্নপ্রকাশ করে। জেলা কমিটির আহবায়কের দায়িত্ব পেয়েছেন আবু যর আলকামাহ ও সদস্য সচিব তরিকুল ইসলাম সৌরভ।

তারা বলেন, তাদের দল আগামী জাতীয় নির্বাচনের আগে রেজিস্ট্রেশন পেলে খুলনার ৬টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী দেবে। আর না পেলে কয়েকটি আসনে তারা স্বতন্ত্র প্রার্থী দেবেন।

সম্মেলনে খুলনা মহানগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, নগরীতে সুপেয় পানি সংকট, ড্রেনেজ সমস্যা, জলাবদ্ধতা ও বেকারত্ব দুরীকরণ, যানজট ও অনিবন্ধিত গাড়ি চলাচল এবং মাদক ও জুয়া বন্ধে সংগঠনটি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। এ ছাড়া জেলার ৯ উপজেলায় সমস্যা নিরসনেও তারা কাজ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত