তিস্তার সম্ভাব্যতা যাচাইয়ে বিশেষজ্ঞ পাঠাচ্ছে চীন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ এএম

বাংলাদেশ তিস্তার পানির সদ্ব্যবহারের জন্য একটি মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছ থেকে কারিগরি ও ঋণ সহায়তা নিতে আগ্রহী। এ বিষয়ে সরকার দেশটির কাছে প্রস্তাব পাঠিয়েছে। চীনও প্রকল্পটি বাস্তবায়নে আগ্রহী। বাংলাদেশের প্রস্তাব বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখতে চীন একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠানোর কথা সরকারকে জানিয়েছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল সোমবার পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাতে কারিগরি দল পাঠানোর বিষয়টি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রদূত পরে সাংবাদিকদের বলেন, কারিগরি বিশেষজ্ঞ দলটি তিস্তা প্রকল্প সরেজমিন যাচাই করতে আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে আসবে। বাংলাদেশ তিস্তা প্রকল্পের জন্য চীনের কাছে ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। 

ইয়াও ওয়েন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আবারও সামনে আসে। প্রকল্পটির বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কথা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত