নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাককে (২৯) মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মৌলভীবাজার সদর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার সদর থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি মোস্তাক দীর্ঘদিন ধরে গ্রেপ্তার এড়াতে শেরপুরে আত্মগোপনে ছিলেন। ধরা পড়ার আশঙ্কায় তিনি শেরপুর এলাকায় প্রাইভেট একটি কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
শিপু আরও বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর বাজার এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে মোস্তাককে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
