শেরপুরের নকলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/বিএসএস পরীক্ষার প্রক্সি দেওয়ার অভিযোগে উঠেছে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় একজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলে অপরজন খাতে ফেলে পালিয়ে যান।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চন্দ্রকোনা কলেজ কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষা চালাকলে এঘটনা ঘটে।
এ বিষয়ে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি জানান, শিক্ষার্থী বরাত আলী অন্যায় করার পর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিয়ে যায়নি। তাই মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে এই পরীক্ষার্থীসহ মূল আইডিধারীকে বহিষ্কার করা হয়েছে।
বিস্তারিত ঘটনা জানতে চন্দ্রকোনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খন্দকার আরিফুল আলম রবিনকে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
