বগুড়ার শেরপুরে উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় মো. জয়নাল আবেদীন (৪৫) নামে এক অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকাল চারটার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নিহতের চাচা বক্তজামাল (৫৫), তার স্ত্রী কুলসুম বেগম (৪০) এবং অটোভ্যান চালক মো. শাহ আলম (৪৫)। আহতদের মধ্যে ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ বক্তজামালকে শেরপুরের পার্শ্ববর্তী চান্দাইকোনা বাজারে ডাক্তার দেখিয়ে অটোভ্যানযোগে পরিবারের লোকজন বাড়ি ফিরছিলেন। ভ্যানটি মহাসড়কের সঠিক লেন (ঢাকা মুখী লেন) দিয়ে আসছিল। এ সময় মহাসড়কের উন্নয়ন কাজে নিয়োজিত একটি ট্রাক দ্রুতবেগে উল্টো পথে আসার সময় অটোভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উন্নয়ন কাজে নিয়োজিত ট্রাকটি বেপরোয়া গতিতে উল্টো পথে আসায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।