শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম

মাদারীপুরের শিবচরে আয়েশা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

আয়েশা আক্তার ওই গ্রামের আবু বকর হাওলাদারের মেয়ে। 

স্থানীয়রা জানান, শিশু আয়েশার পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে বসতবাড়ির পাশের পুকুরে আয়েশাকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, মৃত শিশুর পরিবার এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত