মুন্সীগঞ্জে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, হবিগঞ্জ জেলা মাধবপুর এলাকার মো. লোকমান হোসেন (২৯) ও একই এলাকার মৃত মো. রুহুল আমিন (৩১)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তথা ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় অভিযুক্তদের কাছ থেকে  ১২ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত