কুড়িগ্রামের উলিপুরে সাহেরা বেগম (৭২) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সাহেরা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্না ঘরে গিয়ে শাশুড়ি সাহেরা বেগমের গলাকাটা মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ছেলে সাখাওয়াত হোসেন বাবু জানান, আজ সোমবার সকালে ছোট ভাইয়ের স্ত্রীর হাউমাউ চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মা গলাকাটা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে কাছে গিয়ে দেখি তিনি মারা গেছেন। তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানান তিনি।
উলিপুর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
জুলাই-আগস্টের আন্দোলনকারীরা আন্দোলনরত লোকদের হত্যা করেছে
শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানে দেবীর ৯ রূপে শুরু হয়েছে দুর্গাপূজা